Psychoinformatics

Psychoinformatics: একটি গবেষণা-ধারণার জন্ম

রাজাবাজার সায়েন্স কলেজে নিয়মিত মানসিক রোগীদের মূল্যায়ন করার সময় আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি। অনেক clinical symptoms বিভিন্ন psychiatric diagnostic categories-এর মধ্যে উল্লেখযোগ্যভাবে overlap করে। একই উপসর্গ একাধিক রোগে উপস্থিত থাকায় রোগ নির্ণয় (diagnostic classification) অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। এই পর্যবেক্ষণ থেকেই আমার মনে প্রশ্ন জাগে—এই symptom overlap-কে কি পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করে diagnosis-কে আরও সুসংগঠিতভাবে বোঝা সম্ভব?

এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি একটি নতুন data-driven statistical model তৈরি করি, যার উদ্দেশ্য ছিল clinical symptoms এবং psychiatric diagnostic categories-এর মধ্যে correspondence বা association বিশ্লেষণ করা। এই পদ্ধতিতে কোনো standard questionnaire ব্যবহার করা হয় না, কোনো hypothesis testing বা statistical significance test অপরিহার্য নয়, এবং গবেষকের পরীক্ষামূলক নিয়ন্ত্রণও থাকে না। তথ্য আসে রোগীদের বিদ্যমান clinical records থেকে, যা মূলত unstructured clinical data। এই unstructured data-কে বিশ্লেষণযোগ্য রূপে রূপান্তর করাই ছিল এই মডেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আমার এই ধারণাটি কতটা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য, তা জানার জন্য আমি মাইসোর বিশ্ববিদ্যালয়ের Bioinformatics বিভাগের প্রধানের সঙ্গে আলোচনা করি। আমি জানতে চাই, এই পদ্ধতির নাম Psychoinformatics রাখা যেতে পারে কি না। তাঁর মতামত ছিল যে, যেহেতু এই পদ্ধতিতে psychological symptoms এবং psychiatric diagnostic categories-এর মধ্যে তথ্যভিত্তিক association বিশ্লেষণ করা হচ্ছে, তাই Psychoinformatics নামটি ধারণাগতভাবে উপযুক্ত হতে পারে।

সম্প্রতি NIMHANS-এর কয়েকজন অধ্যাপকের সঙ্গেও এই ধারণা নিয়ে আলোচনা করার সুযোগ হয়। তাঁদের কাছে আমি Psychoinformatics-এর মূল দর্শন এবং clinical data-driven psychiatric classification-এর সম্ভাবনা তুলে ধরার চেষ্টা করেছি। আলোচনায় তাঁরা বিষয়টির প্রতি আগ্রহ প্রকাশ করেন।

আমার গবেষণা-জীবনে দুটি ধারণা বিশেষভাবে গুরুত্বপূর্ণ—Rabindrik Psychotherapy এবং Psychoinformatics। Rabindrik Psychotherapy রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন, সাহিত্য ও সংগীতের উপর ভিত্তি করে নির্মিত একটি মনোচিকিৎসাগত কাঠামো। অন্যদিকে Psychoinformatics হল clinical symptom patterns এবং psychiatric diagnosis-এর মধ্যে data-driven correspondence বিশ্লেষণের একটি গবেষণা-ফ্রেমওয়ার্ক। এই দুটি ধারণাকে ভবিষ্যতে আরও তাত্ত্বিক, পদ্ধতিগত এবং প্রায়োগিক গবেষণার মাধ্যমে বিকশিত ও মূল্যায়ন করার লক্ষ্য নিয়েই আমি কাজ করে চলেছি।

Comments

Popular posts from this blog

UGC guidelines for undergraduate internship

Therapeutic postulates of Rabindrik Psychotherapy

Curriculum of School Psychology