Psychoinformatics
Psychoinformatics: একটি গবেষণা-ধারণার জন্ম রাজাবাজার সায়েন্স কলেজে নিয়মিত মানসিক রোগীদের মূল্যায়ন করার সময় আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করি। অনেক clinical symptoms বিভিন্ন psychiatric diagnostic categories-এর মধ্যে উল্লেখযোগ্যভাবে overlap করে। একই উপসর্গ একাধিক রোগে উপস্থিত থাকায় রোগ নির্ণয় (diagnostic classification) অনেক ক্ষেত্রে জটিল হয়ে ওঠে। এই পর্যবেক্ষণ থেকেই আমার মনে প্রশ্ন জাগে—এই symptom overlap-কে কি পরিসংখ্যানগতভাবে বিশ্লেষণ করে diagnosis-কে আরও সুসংগঠিতভাবে বোঝা সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি একটি নতুন data-driven statistical model তৈরি করি, যার উদ্দেশ্য ছিল clinical symptoms এবং psychiatric diagnostic categories-এর মধ্যে correspondence বা association বিশ্লেষণ করা। এই পদ্ধতিতে কোনো standard questionnaire ব্যবহার করা হয় না, কোনো hypothesis testing বা statistical significance test অপরিহার্য নয়, এবং গবেষকের পরীক্ষামূলক নিয়ন্ত্রণও থাকে না। তথ্য আসে রোগীদের বিদ্যমান clinical records থেকে, যা মূলত unstructured clinical data। এই unstructured data-কে বিশ্...